গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: রবিবার, ২৩ মার্চ, ২০২৫ এ ১০:০২ PM
কন্টেন্ট: পাতা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
দপ্তরের নাম: সরকারি কর্মচারী হাসপাতাল, ঢাকা।
বিষয়: ইতঃপূর্বে বাস্তবায়িত উদ্ভাবনী ধারণা, সহজিকৃত ও ডিজিটাইজকৃত সেবার ডাটাবেজ।
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
|---|---|---|---|---|---|---|---|
| ক্রমিক | ইতঃপূর্বে উদ্ভাবিত/সহজিকৃত ও ডিজিটাইজকৃত সেবা/আইডিয়ার নাম | সেবা/আইডিয়ার সংক্ষিপ্ত বিবরণ | সেবা/আইডিয়াটি কার্যকর আছে কি-না/কার্যকর না থাকলে কারণ | সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত সেবা পাচ্ছে কি-না | সেবার লিংক | সেবা/আইডিয়াটি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণকারী | বাস্তবায়নকাল (অর্থবছর) |
| ১ | অনলাইনে ল্যাবরেটরী রিপোর্ট ডাউনলোড | প্যাথলজি বিভাগে ল্যাবরেটরি ইনফরমেশন সিস্টেম (এলআইএস) চালু করা হয়েছে। ফলে হাসপাতালে আগত সংশ্লিষ্ট রোগী হাসপাতালের ওয়েবসাইট হতে প্যাথলজিক্যাল রিপোর্ট সংগ্রহ করতে পারছে। | সেবাটি কার্যকর | হ্যাঁ
সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে
| http://180.211.134.106:5555/ public/revisit | ইনোভেশন টিম, সরকারি কর্মচারী হাসপাতাল | ২০২৪ |
| ২ | অনলাইন ফিডব্যাক গ্রহণ | সরকারি কর্মচারী হাসপাতালে Google Form এর মাধ্যমে অন্তঃবিভাগ থেকে ছাড়কৃত রোগীদের ফিডব্যাক গ্রহণ করা হচ্ছে। এতে প্রাপ্ত মতামত তৎক্ষণাত মূল্যায়নপূর্বক স্বাস্থ্যসেবার মানউন্নয়ন সম্ভব হচ্ছে। | সেবাটি কার্যকর | হ্যাঁ
সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে | https://forms.gle/RyiWwMF7HdiJbAGg9 | ইনোভেশন টিম, সরকারি কর্মচারী হাসপাতাল | ২০২৪ |
| ৩ | ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দূরবর্তী অবস্থান থেকে স্বাস্থ্যসেবা প্রদান | অতিশয় বৃদ্ধ/শয্যাশায়ী, গর্ভবতী, দূর্গম এলাকার বাসিন্দা অথবা হাসপাতালে আসতে অক্ষম এমন রোগীগণ ঘরে বসে চিকিৎসাসেবা নিতে পারেন। | সেবাটি কার্যকর | হ্যাঁ
সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে | হাসপাতালের নির্ধারিত মোবাইল নম্বরে হোয়াটস্ এ্যাপের মাধ্যমে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। | ইনোভেশন টিম, সরকারি কর্মচারী হাসপাতাল | ২০২৪ |
| ৪ | হাসপাতালের নিরাপত্তা ও সেবাকর্মীদের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য সিসিটিভি প্রতিস্থাপন। | বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগ, ল্যাবরেটরী, হাসপাতালের ক্যাম্পাসে সিসি টিভি স্থাপন করা হয়েছে। ফলে সেবাকর্মীদের সেবা কার্যক্রম পর্যবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত হয়। | সেবাটি কার্যকর | হ্যাঁ
সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে
| ইনোভেশন ধারণাটি অভ্যন্তরীণ সেবার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক ব্যবহৃত হচ্ছে। | প্রশাসন শাখা | ২০২৪ |
| ৫ | সামাজিক যোগাযোগ বৃদ্ধি, মনোভাবের আদান-প্রদানসহ নানাবিধ পরামর্শ শেয়ার করার জন্য ফেসবুক পেজ চালুকরণ। | ফেসবুক একাউন্টের মাধ্যমে পেজ তৈরি করা হয়েছে এবং সেবা সংক্রান্ত বিভিন্ন তথ্যাদি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়। | সেবাটি কার্যকর
| হ্যাঁ
সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে | ইনোভেশন টিম, সরকারি কর্মচারী হাসপাতাল | ২০২৩ | |
| ৬ | কিউ ম্যানেজমেন্ট সেবা চালু | হাসপাতালে রেজিস্ট্রেশন, বিলিং কাউন্টার ও ফার্মেসীতে শৃংখলা রক্ষায় কিউ ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হয়েছে। | সেবাটি কার্যকর | হ্যাঁ
সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে | ইনোভেশন ধারণাটি অভ্যন্তরীণ সেবার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক ব্যবহৃত হচ্ছে। | প্রশাসন শাখা | ২০২২ |
| ৭ | স্টোর ব্যবস্থাপনা আধুনিকায়ন | অটোমেশন পদ্ধতিতে মালামাল গ্রহণ ও বিতরণে কাগজের ব্যবহার হ্রাস পেয়েছে ও গ্রহণ ও বিতরণে স্বচ্চতা নিশ্চিত হয়েছে। | সেবাটি কার্যকর
| হ্যাঁ
সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে | http://192.168.1.6:9192/BD_ Hospital_SKH/index.htm | প্রশাসন শাখা | ২০২২ |
| ৮ | কম সময়ে আন্তঃযোগাযোগ শক্তিশালী/সাবলিল করার লক্ষে কর্পোরেট মোবাইল সীম চালু ও ইন্টারকম সিস্টেম প্রতিষ্ঠা। | চিকিৎসা ব্যবস্থাপনা, জরুরি ঔষধ সরবরাহ, জরুরি পিপিই সরবরাহ ও অন্যান্য কাজ দ্রুত করা সম্ভব হয়। | সেবাটি কার্যকর | হ্যাঁ
সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে
| ইনোভেশন ধারণাটি অভ্যন্তরীণ সেবার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক ব্যবহৃত হচ্ছে। | প্রশাসন শাখা | ২০২১ |
| ৯ | টেলিমেডিসিন সেবা চালুকরণ | এই সেবার মাধ্যমে করোনা আক্রান্ত রোগী যাদের হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই তারা ঘরে বসে করোনা চিকিৎসা পেয়ে থাকে। করোনা রোগী ছাড়াও অন্যান্য রোগীরা ঘরে বসে চিকিৎসা ও পরামর্শ গ্রহণ করতে পারে। | সেবাটি কার্যকর | হ্যাঁ
সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে
| এই সেবাটির মাধ্যমে সেবা প্রার্থীরা হাসপাতালের নির্দিষ্ট নম্বরে ফোন করে সেবা নিতে পারেন। অন্যদিকে চিকিৎসকগণ এ হাসপাতালে আগত রোগীদের ফলোআপের জন্য ফোন করে সেবা দিয়ে থাকেন। | প্রশাসন শাখা | ২০২০ |
| ১০ | করোনা সন্দেহভাজন সরকারি কর্মকর্তা/কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ | হাসপাতালে না এসে বাড়িতে থেকে দ্রুততম সময়ের মধ্যে বিনামূল্যে নমুনা সংগ্রহ করা হয়। দ্রুত রিপোর্ট প্রদান ও চিকিৎসা ব্যবস্থাপনা সহজ হয়েছে। | সেবাটি কার্যকর | হ্যাঁ
সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে | ইনোভেশন ধারণাটি অভ্যন্তরীণ সেবার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক ব্যবহৃত হচ্ছে। | প্রশাসন শাখা | ২০২০ |
| ১১ | করোনা পরীক্ষার জন্য RT-PCR LAB প্রতিষ্ঠাকরন | করোনা রোগী সনাক্তের জন্য অত্যাবশ্যকীয় পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে ৪-৫ ঘন্টার মধ্যে করোনা রোগী সনাক্ত করা হয়। এতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও চিকিৎসা ব্যবস্থাপনা সহজ হয়। | সেবাটি কার্যকর | হ্যাঁ
সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে | ইনোভেশন ধারণাটি অভ্যন্তরীণ সেবার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক ব্যবহৃত হচ্ছে। | প্রশাসন শাখা | ২০২০ |