গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ৮ জুলাই, ২০২৬ এ ০৯:০১ AM
কন্টেন্ট: পাতা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জনপ্রশাসন মন্ত্রণালয়
সরকারি কর্মচারী হাসপাতাল
ফুলবাড়িয়া, ঢাকা ।
সিটিজেন চার্টার (Citizen's Charter)
১. রূপকল্প (Vision) ও অভিলক্ষ্য (Mission)
১.১ রূপকল্প (Vision):
সরকারি কর্মচারীদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদান।
১.২ অভিলক্ষ্য (Mission):
প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের উত্তম, মানসম্মত এবং দ্রুত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ।
২. প্রতিশ্রুত সেবাসমূহ:
২.১. নাগরিক সেবা:
| ক্র. নং | সেবার নাম | সেবা প্রদান পদ্ধতি | প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তি স্থান | সেবার মূল্য ও পরিশোধ পদ্ধতি | সেবা প্রদানের সময়সীমা | দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী (নাম, পদবি, ফোন নম্বর ও ই-মেইল) | ঊর্ধ্বতন কর্মকর্তার পদবি, রুম নম্বর, অফিসিয়াল টেলিফোন ও ইমেইল |
|---|---|---|---|---|---|---|---|
| (১) | (২) | (৩) | (৪) | (৫) | (৬) | (৭) | (৮) |
| ০১ | রেজিস্ট্রেশন | চিকিৎসকের পরামর্শ প্রাপ্তির লক্ষ্যে হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন (শনি-বৃস্পতিবার) (সরকারি ছুটির দিন ব্যতীত) সকাল ৮.৩০ থেকে দুপুর ১.৩০ পর্যন্ত এবং জরুরি বিভাগে প্রতিদিন ২৪ ঘন্টা রেজিস্ট্রেশন করা হয়। | সরকারি কর্মচারী হাসপাতালের ওয়েবসাইটের (www.skh.gov.bd) মেনুতে (চিকিৎসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র) প্রদর্শিত প্রয়োজনীয় ডকুমেন্টসহ হাসপাতালের দ্বিতীয় তলায় অবস্থিত টিকেট কাউন্টার ও নীচ তলার জরুরী বিভাগ হতে রেজিস্ট্রেশন করা যাবে | ১০ টাকা। নগদ প্রদান। | বহির্বিভাগে প্রতিদিন (শনি-বৃস্পতিবার) (সরকারি ছুটির দিন ব্যতীত) সকাল ৮.৩০ থেকে দুপুর ১.৩০ পর্যন্ত এবং জরুরি বিভাগে প্রতিদিন ২৪ ঘন্টা প্রয়োজনীয় তথ্য প্রদান সাপেক্ষে তাৎক্ষণিকভাবে রেজিষ্ট্রেশন করা হয় | নাম- জনাব ইসমাইল হোসেন টিকেট ক্লার্ক মোবাইল- 01883765581 | মহারিচালক ফোন: ০২২২৬-৬৪৪০০১ ই-মেইল: geh@mopa.gov.bd |
| ০২ | চিকিৎসক কর্তৃক প্রদত্ত সেবা | রোগীরা রেজিস্ট্রেশন কাজ সম্পন্ন করে সংশ্লিষ্ট বিভাগে আসবেন। চিকিৎসক রোগীর নিকট থেকে রোগের বিবরণ শুনে চিকিৎসা প্রদান করবেন। | হাসপাতালের টিকেট কাউন্টার/জরুরি বিভাগ হতে প্রদত্ত রেজিস্টেশন (টিকেট) | বিনামূল্যে। | ৩০ মিনিটের মধ্যে | সংশ্লিষ্ট বিভাগে কর্তব্যরত চিকিৎসক ফোন- | ঐ |
| ০৩ | প্যাথলজিক্যাল পরীক্ষা | আউটডোর, ইনডোর ও ইমার্জেন্সী বিভাগে দায়িত্বরত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্যাথলজি বিভাগে নমুনা সংগ্রহ করা হয়। | হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসকের পরামর্শ পত্র | সরকারি রোগী- বিনা মূল্যে সাধারণ রোগী/বেসরকারি রোগী- সরকার নির্ধারিত ইউজার ফি অনুসরনে। (সরকারি কর্মচারী হাসপাতালের ওয়েবসাইটের (www.skh.gov.bd) স্বাস্থ্যসেবা সেবাবক্সে প্রদর্শিত ফি)
নগদ প্রদান | নমুনা সংগ্রহ- সকাল ৮.৩০ টা থেকে বেলা- ০১.০০ টা পর্যন্ত
রিপোর্ট প্রদান- নমুনা সংগ্রহের পর দিন বেলা ১২.০০ ঘটিকা থেকে | ডা. এস.এম. কামরুল হাসান, সহকারী অধ্যাপক (প্যাথলজি) ও বিভাগীয় প্রধান ফোন নম্বর - 01712538074 | ঐ |
| ০৪ | রেডিওলজিক্যাল পরীক্ষা | আউটডোর, ইনডোর ও ইমার্জেন্সী বিভাগে দায়িত্বরত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রেডিওলজিক্যাল পরীক্ষা করা হয়। | হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসকের পরামর্শ পত্র | সরকারি রোগী- বিনা মূল্যে সাধারণ রোগী/বেসরকারি রোগী- সরকার নির্ধারিত ইউজার ফি অনুসরনে। (সরকারি কর্মচারী হাসপাতালের ওয়েবসাইটের (www.skh.gov.bd) স্বাস্থ্যসেবা সেবাবক্সে প্রদর্শিত ফি) নগদ প্রদান | পরীক্ষা- সকাল ৮.৩০ টা থেকে বেলা- ২.০০ টাপর্যন্ত
রিপোর্ট প্রদান- আলট্রাসনোগ্রাম রিপোর্ট ১ ঘন্টার মধ্যে অন্যান্য রিপোর্ট ০১ দিন পর সকাল ১০.০০ ঘটিকা থেকে | ডা. প্রশান্ত বারিকদার, সহকারী অধ্যাপক (রেডিওলজি) ও বিভাগীয় প্রধান, ফোন নম্বর - ০১৭১৮২৪২৮৫৫ | ঐ |
| ০৫ | ঔষধ প্রদান | চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী সরবরাহ সাপেক্ষে হাসপাতালের বহির্বিভাগ ফার্মেসী থেকে এবং অন্তর্বিভাগে ভর্তিকৃত রোগীদের সংশ্লিষ্ট সেবক/ সেবিকা ঔষধ প্রদান করে থাকেন। | চিকিৎসকের ব্যবস্থাপত্র | শুধুমাত্র সরকারি রোগীদের বিনামূল্যে সরবরাহ করা হয়। | সকাল ৮.৩০ টা থেকে বেলা- ২.৩০ টা পর্যন্ত | ডা. লায়লা বিনতে হোসেন আঁখি, সহকারী পরিচালক (স্টোর) ফোন নম্বর- 01718662037 | ঐ |
| ০৬ | রোগী ভর্তি | বহির্বিভাগ ও জরুরি বিভাগের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অন্তর্বিভাগে রোগী ভর্তি করা হয়। | চিকিৎসকের পরামর্শ পত্র | সরকারি রোগী- বিনা মূল্যে সাধারণ রোগী/বেসরকারি রোগী-সরকার নির্ধারিত ইউজার ফি অনুসরনে। (সরকারি কর্মচারী হাসপাতালের ওয়েবসাইটের (www.skh.gov.bd) স্বাস্থ্যসেবা সেবাবক্সে প্রদর্শিত ইউজার ফি)
নগদ প্রদান। | চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ২৪ ঘন্টা রোগী ভর্তি করা হয়। | বহির্বিভাগ ও ইমার্জেন্সী বিভাগে দায়িত্বরত চিকিৎসক ফোন নম্বর- 01404430803 ইমার্জেন্সী বিভাগ- ০২২২৬৬৪৪০১৮ | ঐ |
| ০৭ | ছুটির ছাড়পত্র | অন্তর্বিভাগে ভর্তিকৃত রোগীকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ছাড়পত্র প্রদান করা হবে। | ভর্তিকৃত রোগীর সকল প্রকার মেডিকেল রেকর্ড | বিনামূল্যে | কর্তব্যরত চিকিৎসকের পরামর্শের পর প্রায় ১ ঘন্টা | সংশিষ্ট বিভাগে দায়িত্বরত চিকিৎসক ও নার্স ফোন নম্বর- | ঐ |
| ০৮ | জরুরি বিভাগের সেবা | জরুরি বিভাগে আগত রোগীদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত ও ভর্তিযোগ্য রোগীদের ভর্তি ও রেফারযোগ্য রোগীদের সংশ্লিষ্ট হাসপাতালে রেফারের ব্যবস্থা করা | রেজিষ্ট্রেশন | বিনামূল্যে | রোগী আসার সাথে সাথে অনতিবিলম্বে | কনসালটেন্ট (জরুরী বিভাগ) ফোন নম্বর- ০২২২৬৬৪৪০১৮ | ঐ |
| ০৯ | অপারেশন সেবা | চিকিৎসকের পরামর্শ অনুয়ায়ী ভর্তিকৃত রোগীদের এবং জরুরি বিভাগের রোগীদের প্রয়োজনীয় অপারেশন করা হয়। | চিকিৎসকের পরামর্শ পত্র | সরকারি রোগী- বিনা মূল্যে সাধারণ রোগী/বেসরকারি রোগী - সরকার নির্ধারিত ইউজার ফি অনুসরনে (সরকারি কর্মচারী হাসপাতালের ওয়েবসাইটের (www.skh.gov.bd) স্বাস্থ্যসেবা সেবাবক্সে প্রদর্শিত ইউজার ফি)।
নগদ প্রদান। | চিকিৎসক প্রদত্ত সময় অনুযায়ী। অপারেশন থিয়েটার খালি সাপেক্ষে রুটিন অপারেশন/ জরুরি অপারেশন | সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান ফোন নম্বর- | ঐ |
| ১০ | বার্ষিক গোপনীয় প্রতিবেদনের জন্য কর্মকর্তাদের স্বাস্থ্যপরীক্ষা | সংশ্লিষ্ট মন্ত্রণালয়/দপ্তর সংস্থার পত্র অনুযায়ী এ হাসপাতাল থেকে নির্ধারিত দিনে উপস্থিত থাকার জন্য সময় নির্ধারণ করে দেয়া হয়। | হাসপাতাল থেকে প্রেরিত পত্র হাসপাতালের অফিস কক্ষ (রুম নং-৬০২) | বিনামূল্যে | নির্ধারিত দিনে উপস্থিতির ১.০০ ঘন্টার মধ্যে | শনি-বৃহস্পতিবার (সরকারি ছুটির দিন ব্যতীত) নির্ধারিত দিনে নির্ধারিত বিভাগীয় প্রধান ফোন নম্বর- +৮৮০২২২৬৬৪৪০০২ | ঐ |
| ১১ | এম্বুল্যান্স সেবা | এ হাসপাতালের রোগীদের ঢাকা মহানগরীর মধ্যে অন্য হাসপাতালে রেফারের ক্ষেত্রে বা এ হাসপাতালে আনার ক্ষেত্রে ব্যবহার করা যাবে | অফিস সময়ে আবাসিক সার্জন এবং অফিস সময়ের পরে ইমার্জেন্সী মেডিকেল অফিসারের অনুমতি পত্র | সরকার নির্ধারিত ফি এর মাধ্যমে।
নগদ প্রদান | ২৪ ঘন্টা | জনাব মোহাম্মদ তোফায়েল আলম সহকারী পরিচালক (প্রশা-২) ফোন- মোবাইল- 01716718610 | ঐ |
| ১২ | ই.পি.আই | মা ও শিশুদের টিকা প্রদান করা হয় | প্রথমবার কোন কাগজপত্র প্রয়োজন নেই পরবর্তীতে ইপিআই বিভাগ কর্তৃক প্রদত্ত টিকার কার্ড | বিনামূল্যে | সপ্তাহে ০৩ দিন, ৮.৩০ ঘটিকা হতে ২.৩০ ঘটিকা পর্যন্ত (শনি, সোম ও বুধবার) | উল্লিখিত দিনে দায়িত্বপ্রাপ্ত কর্মচারী: (১) জনাব মানছুরা আক্তার, ইপিআই টেকনিশিয়ান ফোন : 01922945592 (২) জনাব নাদিরা আক্তার, সিনিয়র স্টাফ নার্স, ০1792091362 | ঐ |
| ১৩ | রোগীদের পথ্য সরবরাহ | ডায়েট স্লিপ অনুযায়ী অন্তবির্ভাগে ভর্তিকৃত রোগীদের পথ্য সরবরাহ করা হয় | অন্তর্বিভাগ থেকে প্রেরিত ডায়েট স্লিপ | সাধারণ পথ্য- ১৭৫/- উন্নতমানের খাবার (বিশেষ দিবসে)-২০০/- করোনা রোগীদের-৩০০/- | ভর্তিকৃত রোগীদের ভর্তির পর থেকে ছাড়পত্র নেয়া পর্যন্ত রোগীদের সময়মত পথ্য সরবরাহ করা হয় | জনাব চন্দন কুন্ডু, পদবি - পুষ্টিবিদ ফোন নম্বর- 01671121974 | ঐ |
২.২. অভ্যন্তরীণ সেবা:
| ক্রমিকনং | সেবার নাম | সেবা প্রদান পদ্ধতি | প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তি স্থান | সেবার মূল্য ও পরিশোধ পদ্ধতি | সেবা প্রদানের সময়সীমা | দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা/ কর্মচারী (নাম, পদবি, ফোন নম্বর ও ই-মেইল) | ঊর্ধ্বতন কর্মকর্তার পদবি, রুম নম্বর, অফিসিয়াল টেলিফোন ও ইমেইল |
| (১) | (২) | (৩) | (৪) | (৫) | (৬) | (৭) | (৮) |
| ০১ | ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মকর্ত-কর্মচারী নিয়োগ। | পদ শূণ্য সাপেক্ষে মন্ত্রণালয় থেকে ছাড়পত্র গ্রহণ পূর্বক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদানের মাধ্যমে হাসপাতালের নিয়োগ বিধিমালা এবং প্রচলিত সরকারি বিধি-বিধান অনুসরনপূর্বক শূণ্যপদে লোক নিয়োগ করা হয়। | কাগজপত্র নিয়োগ বিধিমালা মোতাবেক শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদপত্র এবং পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক অন্যান্য কাগজপত্র।
প্রাপ্তিস্থান আবেদনকারী। | পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক নির্ধারিত মূল্যমানের ব্যাংক ড্রাফ/পে-অর্ডার/ পোস্টাল অর্ডার। | ১ বছর | জনাব মাহাবুর রহমান চৌধুরী সহকারী পরিচালক (প্রশা-১) ফোন- ০২২২৬৬৪৪০১২ মোবাইল- ০১৯১২০০১৬৮৬ | মহাপরিচালক ফোন: ০২২২৬-৬৪৪০০১ ই-মেইল: geh@mopa.gov.bd |
| ০২ | ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি। | পদ শূন্য সাপেক্ষে হাসপাতালের নিয়োগ বিধিমালা মোতাবেক বিভাগীয় নির্বাচন ও পদোন্নতি কমিটির সুপারিশেরভিত্তিতে পদোন্নতি প্রদান করা হয়। | কাগজপত্র সার্ভিস বই, এসিআর, প্রাপ্তি স্থান প্রশাসন শাখা। | বিনামূল্যে | ৩ মাস | জনাব মাহাবুর রহমান চৌধুরী সহকারী পরিচালক (প্রশা-১) ফোন- ০২২২৬৬৪৪০১২ মোবাইল- ০১৯১২০০১৬৮৬ | ঐ |
| ০৩ | ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মকর্ত-কর্মচারীদের চাকুরি স্থায়ীকরন। | সরাসরি নিয়োগের ক্ষেত্রে ২ বছর ও পদোন্নতির ক্ষেত্রে ১ বছরের শিক্ষানবিসির মেয়াদ শেষে সন্তোষজনক চাকুরিরভিত্তিতে চাকুরি স্থায়ী করা হয়। | কাগজপত্র সার্ভিসবই, এসিআর, পুলিশ ভেরিফেকেশন রিপোর্ট প্রভৃতি। প্রাপ্তিস্থান সংশ্লিষ্ট অফিস, পুলিশ কর্তৃপক্ষ। | বিনামূল্যে | ৭ দিন | জনাব মাহাবুর রহমান চৌধুরী সহকারী পরিচালক (প্রশা-১) ফোন- ০২২২৬৬৪৪০১২ মোবাইল- ০১৯১২০০১৬৮৬ | ঐ |
| ০৪ | গৃহনির্মান/ গৃহ মেরামত/ মোটরসাইকেল/ কম্পিউটার/ বাইসাইকেল অগ্রীম ঋণ। | আবেদনকারীর সংশ্লিষ্ট আবেদনপত্র ঋণ মঞ্জুরির জন্য মন্ত্রণালয়ে প্রেরণ করা হয় | কাগজপত্র সংশ্লিষ্ট কর্মচারীর আবেদনপত্র।
প্রাপ্তিস্থান আবেদনকারী। | বিনামূল্যে | ৩-৭ কার্য দিবসের মধ্যে | জনাব মোস্তফা কামাল জনি প্রধান সহকারী কাম- হিসাবরক্ষক মোবাইল: ০১৯১৩২২৮১৮৪ | ঐ |
| ০৫ | সাধারন ভবিষ্যত তহবিল হতে অগ্রীম মঞ্জুরি ও চুড়ান্ত উত্তোলন। | আবেদনকারীর সংশ্লিষ্ট আবেদন পত্র ঋণ মঞ্জুরীর জন্য মন্ত্রণালয়ে প্রেরণ করা হয় | কাগজপত্র সংশিষ্ট কর্মচারীর আবেদনপত্র, একাউন্ট স্লিপ। | বিনা মূল্যে | ৫ দিন | জনাব মোস্তফা কামাল জনি প্রধান সহকারী কাম- হিসাবরক্ষক মোবাইল: ০১৯১৩২২৮১৮৪ | ঐ |
| ০৬ | কর্মকর্তা-কর্মচারীর বিভিন্ন প্রকার ছুটি। | সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর আবেদনেরভিত্তিতে নৈমিক্তিক, ঐচ্ছিক, সাধারণ ছুটি, কর্মচারীদের অর্জিত ছুটি মঞ্জুর করা হয়। কর্মকর্তাদের অর্জিত ছুটির আবেদন পত্র মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়। | কাগজপত্র সংশ্লিষ্ট কর্মচারীর আবেদনপত্র। প্রাপ্তিস্থান আবেদনকারী। | বিনামূল্যে | ৫ দিন | জনাব মোঃ হুমায়ুন কবির কম্পিউটার অপারেটর মোবাইল: ০১৫৫০৬০১১৫৭ | ঐ |
| ০৭ | কর্মকর্তা-কর্মচারিদের পেনশন মঞ্জুরি। | ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের আবেদনের প্রেক্ষিতে পেনশন মঞ্জুর করা হয় এবং কর্মকর্তাদের পেনশন মঞ্জুরির জন্য আবেদন পত্র মন্ত্রণালয়ের প্রেরণ করা হয়। | কাগজপত্র ১. পিআরএল গমণের আদেশের কপি। ২. পেনশন আবেদনের পূরনকৃত নির্ধারিত ফরম ৩. অফিস কর্তৃক প্রদত্ত ৪. শেষ বেতনের প্রত্যয়নপত্র ৫. না-দাবী প্রত্যয়নপত্র ৬. আবেদনকারীর নমুনা স্বাক্ষর/৫ আঙ্গুলের ছাপ ৭. জাতীয় সনদপত্র ৯. চাকরিবহি ১০. সরকারি বাসভবনে বসবাস করলে বাসা হস্তান্তরের প্রত্যয়নপত্র।
প্রাপ্তিস্থান সংশ্লিষ্ট অফিস ও কর্মকর্তা-কর্মচারী। | বিনামূল্যে | স্বয়ংসম্পূর্ণ আবেদনের ১৫ দিনের মধ্যে। | জনাব মোস্তফা কামাল জনি প্রধান সহকারী কাম- হিসাবরক্ষক মোবাইল: ০১৯১৩২২৮১৮৪ | ঐ |
| ০৮ | কর্মকর্তা-কর্মচারিগণের পারিবারিক পেনশন মঞ্জুরি। | সংশ্লিষ্ট কর্মচারীর পরিবারের কোন সদস্যের আবেদনেরভিত্তিতে পারিবারিক পেনশন মঞ্জুর করা হয় | কাগজপত্র ১. পারিবরিক অবসর ভাতার নির্ধারিত ফরমে আবেদন ২. মৃত্যু সনদপত্র ৩. পেনশন পরিশোধের আদেশবহি (ফরম নং-৫৮৮) ৪.ওয়ারিশগন কর্তৃক ক্ষমতা প্রদানের সনদপত্র ৫.উত্তারাধিকার সনদ ও নন-ম্যারেজ সনদপত্র ৬.জাতীয়তার সনদপত্র ৭.শেষ বেতনের সনদপত্র ৮.পাঁচ আঙ্গুলের ছাপ ও নমুনা স্বাক্ষর ৯. তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ১০.জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি। প্রাপ্তিস্থান সংশ্লিষ্ট অফিস ও কর্মকর্তা-কর্মচারী। | বিনামূল্যে | স্বয়ংসম্পূর্ণ আবেদনের ১৫ দিনের মধ্যে। | জনাব মোস্তফা কামাল জনি প্রধান সহকারী কাম- হিসাবরক্ষক মোবাইল: ০১৯১৩২২৮১৮৪ | ঐ |
৩. অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা:
| ক্র. নং | কখন যোগাযোগ করবেন | কার সঙ্গে যোগাযোগ করবেন | যোগাযোগের ঠিকানা | নিষ্পত্তির সময়সীমা |
১. | দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সমাধান দিতে ব্যর্থ হলে (অফিস সময় সকাল ৮.০০ হতে ২.৩০ টার মধ্যে) | অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা (অনিক) | ডা. শোভন সাঈদ সহযোগী অধ্যাপক (সার্জারী) মোবাইল : ০১৭১৭৭০৪০১৭ ই-মেইল: shovonsayeed@gmail.com | ৩০ কার্যদিবস |
২. | অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা নির্দিষ্ট সময়ে সমাধান দিতে ব্যর্থ হলে | আপিল কর্মকর্তা | যুগ্মসচিব, শৃঙ্খলা-২ অধিশাখা, জনপ্রশাসন মন্ত্রণালয় ফোন: ০২-২২৩৩৫৮০১৩ (অফিস) মোবাইল: ০১৭১১৯৬৫৩০০ ইমেইল: disbr2@mopa.gov.bd ওয়েব: www.mopa.gov.bd | ২০ কার্যদিবস |
৩. | আপিল কর্মকর্তা নির্দিষ্ট সময়ে সমাধান দিতে ব্যর্থ হলে | জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভিযোগ ব্যবস্থাপনা সেল | জনপ্রশাসন মন্ত্রণালয় ওয়েব: www.mopa.gov.bd | ৬০ কার্যদিবস |
৪. আপনার (সেবা গ্রহীতার) কাছে আমাদের (সেবা প্রদানকারীর) প্রত্যাশা
ক্রমিক নং | প্রতিশ্রুতি/কাঙ্খিত সেবা প্রাপ্তির লক্ষ্যে করণীয় |
১ | নির্ধারিত ফরমে ত্রুটিমুক্ত সম্পূর্নভাবে পূরণকৃত আবেদন জমা প্রদান |
২ | সঠিক মাধ্যমে প্রয়োজনীয় ফিস পরিশোধ করা |
৩ | সাক্ষাতের জন্য নির্ধারিত সময়ের পূর্বেই উপস্থিত থাকা |
৪ | সেবা গ্রহণের জন্য অনাবশ্যক ফোন/তদবির না করা |
৫ | প্রয়োজনমত অন্যান্য তথ্যাদি প্রদান করা। |